টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনে বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে তাকে পাকড়াও করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম। সিএমপির কমিশনার মোহাম্মদ মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি প্রদীপ কুমারকেআদালতে হাজির করা হবে। তাকে বিশেষ নিরাপত্তায় কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছে। সিএমপি কমিশনার বলেন, ওসি প্রদীপ কুমার চট্টগ্রামের দামপাড়ায় পুলিশ লাইনে অবস্থিত সিএমপি’র হাসাপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। সেখান থেকে তাকে আমরা হেফাজতে নিয়েছি। এখন তাকে বিশেষ নিরাপত্তায় কক্সবাজার আদালতে পাঠানো হচ্ছে। সেখানে তিনি আত্মসমর্পণ করবেন। তবে এখন তাকে সিএমপির হাতে আটক বা গ্রেফতার বলা যাবে...